ভ্রমণ টিপস
ভ্রমণ টিপস
•
৬ মিনিট পড়া
•
১ আগস্ট, ২০২৬
প্রথমবার বিদেশ ভ্রমণের আগে যা জানা জরুরি: এয়ারপোর্ট ও ইমিগ্রেশন গাইড
প্রথমবার বিদেশ ভ্রমণ সবসময়ই রোমাঞ্চকর, কিন্তু সঠিক তথ্যের অভাবে এয়ারপোর্টে অনাকাঙ্ক্ষিত ঝামেলা হতে পারে। তাই ভ্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি।
১. বোর্ডিংয়ের আগে প্রস্তুতি
- ফ্লাইটের ৩-৪ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান।
- পাসপোর্ট, ভিসা ও ই-টিকিট সঙ্গে রাখুন।
- চেক-ইন ব্যাগেজ ও ক্যাবিন ব্যাগেজের নিয়ম আগে জেনে নিন।
- পাওয়ার ব্যাংক সবসময় ক্যাবিন ব্যাগে রাখুন।
২. ইমিগ্রেশনে কী প্রশ্ন হতে পারে?
- কেন যাচ্ছেন?
- কতদিন থাকবেন?
- কোথায় থাকবেন?
- রিটার্ন টিকিট আছে কি?
- আপনার পেশা কী?
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট
- মূল পাসপোর্ট (৬ মাস মেয়াদ)
- ভিসা কপি
- রিটার্ন এয়ার টিকিট
- হোটেল বুকিং
- ডলার এন্ডোর্সমেন্ট / ক্যাশ USD
- অফিস আইডি / NOC / ট্রেড লাইসেন্স
জরুরি বিষয়:
✔ পাসপোর্টে অন্তত ২টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।
✔ অচেনা কারো ব্যাগ বহন করবেন না।
✔ প্রয়োজন হলে eSIM অথবা স্থানীয় SIM ব্যবহার করুন।
✔ পাসপোর্টে অন্তত ২টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।
✔ অচেনা কারো ব্যাগ বহন করবেন না।
✔ প্রয়োজন হলে eSIM অথবা স্থানীয় SIM ব্যবহার করুন।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
বিদেশ ভ্রমণের জন্য কত ঘণ্টা আগে এয়ারপোর্টে যেতে হবে?
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা আগে পৌঁছানো উচিত।
পাওয়ার ব্যাংক কোথায় রাখতে হবে?
সবসময় ক্যাবিন ব্যাগেজে রাখবেন। চেক-ইন লাগেজে রাখা যাবে না।
ইমিগ্রেশনে কী কী ডকুমেন্ট চাইতে পারে?
পাসপোর্ট, ভিসা, রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং প্রয়োজন হলে ব্যাংক স্টেটমেন্ট।
কত ডলার সঙ্গে রাখা ভালো?
ভ্রমণের ধরন অনুযায়ী কমপক্ষে ২০০–৫০০ USD অথবা ডুয়েল কারেন্সি কার্ড রাখা ভালো।